Phones4uArena — ওয়ারেন্টি পলিসি (সম্পূর্ণ পাঠ্য):
১০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
ডিভাইসে কোনো প্রকার হার্ডওয়্যার/ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের জন্য থাকছে ১০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
- দৃশ্যমান সমস্যা ও চেকিং: সকল ডিভাইস একটিভ/ইনএক্টিভ স্ট্যাটাস এবং সকল দৃশ্যমান সমস্যা (স্ক্রাচ, ক্র্যাক, ডেন্ট, কালার) শপ ত্যাগ করার পূর্বে ক্রেতাকে চেক করে নেয়ার অনুরোধ রইলো, পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনে আনবক্সিং ভিডিও করবেন।
- রিপ্লেসমেন্টের শর্তাবলী: রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি শুধুমাত্র একবারই প্রযোজ্য এবং রিপ্লেসমেন্টের জন্য ডিভাইস, বক্স ও বক্সের সকল প্রকার একসেসোরিজ অক্ষত অবস্থায় থাকা আবশ্যক। কোনো প্রকার স্ক্রাচ/ডেন্ট থাকলে রিপ্লেসমেন্ট সুবিধার আওতাভুক্ত হবে না। কার্ভড ডিসপ্লে ডিভাইসের ক্ষেত্রে UV/Glue গ্লাস লাগালে ওয়ারেন্টি থাকবে না। ওয়াটার ড্যামেজ এবং আনঅথরাইজড সফটওয়্যার ইনস্টলেশন করলে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে না।
- ফেরত ও এক্সচেঞ্জ পলিসি: বিক্রিত পণ্য অফেরতযোগ্য। ক্রয়কৃত পণ্য কোনো দৃশ্যমান সমস্যা না পাওয়া গেলে অথবা কোনো কারণে পছন্দ না হলে Phones4uArena এর এক্সচেঞ্জ পলিসি অনুযায়ী এক্সচেঞ্জ করতে পারবেন। কোনভাবেই ক্রয়কৃত ডিভাইস পরিবর্তন করে অন্য প্রোডাক্টস নেয়া যাবে না। সকল সমস্যা Phones4uArenaকর্তৃপক্ষের কাছে দৃশ্যমান হতে হবে। সফটওয়্যার জনিত সমস্যার কারণে রিপ্লেসমেন্ট দেয়া হবে না।
২ বছরের সার্ভিস ওয়ারেন্টি
১০ দিনের রিপ্লেসমেন্টস ওয়ারেন্টি পরবর্তী ২ বছরের জন্য থাকছে সার্ভিস ওয়ারেন্টি। ডিভাইস সার্ভিস করতে গেলে কোনো প্রকার পার্টস নতুন প্রয়োজন হলে, কাস্টমারকে পার্টসের মূল্য পরিশোধ করতে হবে। কিছু ক্ষেত্রে ডিভাইসের সার্ভিস করতে গেলে কিছু পার্টসের রিস্ক নিতে হয় (যেমন- ডিসপ্লে, মাদারবোর্ড, ব্যাকশেল), সেক্ষেত্রে কাস্টমারের সম্মতি সাপেক্ষে সার্ভিস করা হবে।
ডিভাইস বিক্রয় পরবর্তী সেবা গ্রহণের শর্তাবলী:
- কুরিয়ার বা হোম ডেলিভারিতে রিসিভকৃত প্রোডাক্টের ওয়ারেন্টি ক্লেইম করতে আনবক্সিং ভিডিও আবশ্যক।
- ব্র্যান্ডেড অফিসিয়াল ওয়ারেন্টিসহ ডিভাইসের ক্ষেত্রে ক্রেতা উক্ত ব্র্যান্ডের নিজস্ব ওয়ারেন্টি পলিসি অনুযায়ী সুবিধা পাবেন এবং ক্রেতা উক্ত ব্র্যান্ডের কাস্টমার কেয়ারে Phones4uArena প্রদত্ত ক্রয় রশিদ দেখিয়ে ব্র্যান্ডের ওয়ারেন্টি সুবিধা নিতে পারবেন।
- ইদানিং বিভিন্ন কোম্পানির ডিভাইসে কিছু কিছু সফটওয়্যার ও হার্ডওয়্যার জনিত সমস্যা দেখা দিচ্ছে, যা বিশ্বের সকল ব্যবহারকারীই ফেইস করছেন যার সমাধান শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানি করতে পারবে, এসকল সমস্যার বিষয়ে Phones4uArena কর্তৃপক্ষ কোনো দায়ভার গ্রহণ করবে না। রিজিওন অনুযায়ী ডিভাইস ভেদে প্রোডাক্টসে কিছু কমন সমস্যা (Heating, Battery Drain, Network, OS) আছে, এসব ক্ষেত্রে ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট আওতাভুক্ত হবে না।
- ক্রেতার ডিভাইস বা ডিভাইসে ব্যবহৃত কোন একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে Phones4uArena এর কোনো দায়ভার গ্রহণ করবে না।
- একই পণ্য বিভিন্ন রিজিওন ভিত্তিক ভিন্ন ভিন্ন সফটওয়্যার রেস্ট্রিকশন অথবা হার্ডওয়্যার চেঞ্জ থাকতে পারে এবং প্রোডাকশন ব্যাচের ভিন্নতার কারনে আপনার পূর্বে ব্যবহৃত পণ্যটির সাথে নতুন পণ্যটির কিছু তারতম্য হতে পারে যেমন: ফিটিংস/ডিসপ্লে রং/হেডফোনের সাউন্ড কোয়ালিটি/প্যাকেজিং ইত্যাদি। এই সকল ঘটনা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আওতাভুক্ত হবে না।
- ওয়ারেন্টি ক্লেইম করতে ক্যাশমেমো ও বক্সসহ আমাদের কাস্টমার কেয়ারে আসতে হবে এবং ওয়ারেন্টি ক্লেইম করার জন্য ৭ থেকে ২১ কার্যদিবস পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে। যেকোন প্রকার রিফান্ড প্রসেস করতে মিনিমাম তিন কার্যদিবস সময় প্রয়োজন হবে।
- ইন্টারন্যাশনাল যেসব অ্যাপেল প্রোডাক্টে “Apple 1 Year Warranty Claim Free” ওয়ারেন্টি দেয়া হয়, সেক্ষেত্রে ওয়ারেন্টি ক্লেইম করতে ১-৩ মাস পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে। ডিভাইসের ওয়ারেন্টি পিরিয়ড মিনিমাম ১ মাস থাকতে হবে।
- ডিভাইসের ক্ষেত্রে অনলাইন ওয়ারেন্টি অ্যাকটিভ/এক্সপায়ার থাকতে পারে, সেক্ষেত্রে Phones4uArena এর কোনো দায়ভার হবে না।
- রিজিওন অনুযায়ী অনেক ডিভাইসে অটোমেটিক আপডেট আসে না এবং IMEI ব্ল্যাকলিস্টেড থাকে, সেসব ক্ষেত্রে ওয়ারেন্টির আওতাভুক্ত হবে না।
- যেকোনো সময় পূর্বের কোন ঘোষণা ছাড়াই Phones4uArena যেকোনো পলিসি পরিবর্ধন/পরিমার্জন/পরিবর্তন করার ক্ষমতা রাখে।
Warranty Policy for Gadgets & Accessories
- যেকোন গ্যাজেটস বা এক্সেসরিজ প্রোডাক্টের ওয়ারেন্টি ক্লেম করতে বক্স ও ক্যাশমেমো থাকা আবশ্যক।
- কিছু প্রোডাক্টের ১০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়া হয়, প্রোডাক্টে কোনো প্রকার স্ক্রাচ/ডেন্ট থাকলে রিপ্লেসমেন্ট সুবিধার আওতাভুক্ত হবে না।
- বিক্রিত যেকোন প্রোডাক্ট অফেরতযোগ্য। ব্র্যান্ডেড অফিসিয়াল ওয়ারেন্টিসহ ডিভাইসের ক্ষেত্রে ক্রেতা উক্ত ব্র্যান্ডের নিজস্ব ওয়ারেন্টি পলিসি অনুযায়ী সকল সুবিধা পাবেন। ব্র্যান্ডের ওয়ারেন্টি ক্লেইম করার জন্য ৭ থেকে ২১ কার্যদিবস পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে।
Phones4uArena Instant Support
সমস্যায় পড়লেই, নতুন ফোনে ইনস্ট্যান্ট সমাধান!
(১ বছরের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি)
Phones4uArena Instant Support হলো Phones4uArena–এর বিশেষ ওয়ারেন্টি সার্ভিস, যা আপনাকে দেয় ঝামেলাহীন ও নিশ্চিন্ত স্মার্টফোন ব্যবহারের নিশ্চয়তা। সফটওয়্যার বা হার্ডওয়্যারের যেকোনো সমস্যায় ইনস্ট্যান্ট নতুন ফোন রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন।
আপনি যা পাচ্ছেন (Phones4uArena Instant Support):
- ১ বছরের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট: ওয়ারেন্টি সময়ের মধ্যে ফোনে যেকোনো হার্ডওয়্যার সমস্যা দেখা দিলে, সাথে সাথে নতুন ফোন রিপ্লেসমেন্ট সুবিধা।
সম্ভাব্য সমস্যাসমূহ (কভারেজ):
- ফোন ডেড: ফোন সম্পূর্ণ চালু না হলে (Power On না হলে) ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট প্রযোজ্য।
- ডিসপ্লে সমস্যা: ডিসপ্লে ঠিকভাবে কাজ না করলে বা ব্যবহার অভিজ্ঞতায় ব্যাঘাত ঘটালে, Phones4uArena Support এর আওতায় ইনস্ট্যান্ট নতুন ফোন রিপ্লেসমেন্ট।
- ক্যামেরা সমস্যা: ক্যামেরার যেকোনো ত্রুটি বা ব্যবহার অনুপযোগী হয়ে গেলে, ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট সুবিধা প্রযোজ্য।
- স্পিকার সমস্যা: স্পিকারের শব্দে সমস্যা বা কাজ না করলে, Phones4uArena Support আপনাকে দিবে নতুন ফোন।
- অন্যান্য হার্ডওয়্যার ইস্যু: ফোনের যেকোনো অভ্যন্তরীণ হার্ডওয়্যার সমস্যায়, Phones4uArena Supportকভার করবে এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট দেবে।
Phones4uArena Instant Support চার্জ:
এই বিশেষ সার্ভিসটি নিতে ফোনের মূল মূল্যের উপর নির্দিষ্ট শতাংশ প্রযোজ্য হবে:
- iPhone: ৫%
- Android: ৭% (±)
- Curved Display: ১০%
Phones4uArena Instant Support এর আওতাভুক্ত নয়:
- ফিজিক্যাল ড্যামেজ: যেকোনো বাহ্যিক আঘাত, ভাঙচুর বা চাপজনিত ক্ষতি।
- ফায়ার ড্যামেজ: আগুন বা অতিরিক্ত তাপজনিত ক্ষতি।
- লিকুইড ড্যামেজ: পানি বা যেকোনো তরল পদার্থের কারণে হওয়া ক্ষতি।
- সফটওয়্যার ইনস্টলেশন: অনুমতি ছাড়া ROM বা সফটওয়্যার ইনস্টল করা হলে।
বিশেষ দ্রষ্টব্য:
- ১ বছরের মধ্যে একবার ইনস্ট্যান্ট নতুন ফোন রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন। গ্রাহক সর্বোচ্চ ১–৩ কর্মদিবসের মধ্যে রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ডিভাইস স্টকে না থাকলে, ডিভাইসের বর্তমান বাজারমূল্য অনুযায়ী নগদ অর্থ ফেরত (রিফান্ড) প্রদান করা হবে।
- Phones4uArena যে কোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই Phones4uArena Instant Support-এর শর্তাবলী পরিবর্তন, সংশোধন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। সর্বশেষ শর্তাবলী আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।
Phones4uArena Care+
(১ বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি)
- ১ বছরের পার্টস রিপ্লেসমেন্ট: ওয়ারেন্টি সময়ের মধ্যে কোনো যেকোনো হার্ডওয়্যার সমস্যা দেখা দিলে পার্টস রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন।
Phones4uArena Care+ কভারেজ (সম্ভাব্য সমস্যাসমূহ):
- ফোন ডেড (Dead Issue)
- ডিসপ্লে সমস্যা & গ্রীন লাইন ডিসপ্লে
- ক্যামেরা সমস্যা & স্পিকার সমস্যা
- অন্যান্য হার্ডওয়্যার ইস্যু
Phones4uArena Care+ চার্জ:
- iPhone + Android: ৪%
- Curved Display: ৭.৫%
Phones4uArena Care+ এর আওতাভুক্ত নয়:
- ফিজিক্যাল ড্যামেজ: যেকোনো বাহ্যিক আঘাত, ভাঙচুর বা চাপজনিত ক্ষতি।
- ফায়ার ড্যামেজ: আগুন বা অতিরিক্ত তাপজনিত ক্ষতি।
- লিকুইড ড্যামেজ: পানি বা যেকোনো তরল পদার্থের কারণে হওয়া ক্ষতি।
- অনুমোদিত সফটওয়্যার পরিবর্তন বা থার্ড-পার্টি রিপেয়ার।
বিশেষ দ্রষ্টব্য:
- গ্রাহক সর্বোচ্চ ১ থেকে ২১ কর্ম দিবসের মধ্যে পার্টস রিপ্লেসমেন্ট পাবেন।
- Phones4uArena যে কোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই Phones4uArena Care+ এর শর্তাবলী পরিবর্তন, সংযোজন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। সর্বশেষ শর্তাবলী আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।
- বিঃদ্রঃ গ্রাহক মাদারবোর্ড ও ডিসপ্লে একবার রিপ্লেসমেন্ট পাবেন।
Cable & Interconnects
(0)
Wireless Charger
(0)
Power Bank
(0)
Power Adapter
(2)
Wireless Headphone
(0)
Wired Headphone
(0)
Airpods
(4)
Watch Strap
(0)
Smart Watch
(7)
Hubs & Docks
(1)
MacBook
(6)
Phones & Tablets
(26)
Speakers
(2)
Headphone
(0)
Cover & Glass
(7)